×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-৩০
  • ৮৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার আজ মঙ্গলবার দুপরে মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অভিবাসন প্রক্রিয়া প্রসারিত, সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করণার্থে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ বৃদ্ধির লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
মাগুরার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুজ্জামান। বক্তব্য রাখেন যশোর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বাসুদেব কুন্ডু প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, দক্ষতার কোন বিকল্প নেই। এ কারণে কারিগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বৈধ পাসপোর্ট,সংশ্লিষ্ট জেলা জনশক্তি অফিসে ফিঙ্গার প্রিন্ট ও রেজিষ্ট্রেশন, ভিসা প্রাপ্তি ও চুক্তিপত্র যাচাই, বহির্গমন ছাড়াপত্র, স্মার্টকার্ড সংগ্রহসহ মেডিকেল রিপোর্ট ও টিকেট সংগ্রহ করে বৈধ পথে বিদেশ যেতে আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat