×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-৩০
  • ৯২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার আজ নাসিক নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের ৯১তম সভা শেষে তিনি এই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৫ ডিসেম্বর। মনোনানয়পত্র যাচাই-বাছাই ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেস দিন ২৭ ডিসেম্বর।
এর আগে, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার  সভাপতিত্বে নির্বাচন কমিশনের ৯১তম সভা অনুষ্ঠিত হয়।
২৭ ওয়ার্ডের এই সিটি কর্পোরেশনে সবশেষ নির্বাচন হয়েছিল ২০১৬ সালের ২২ ডিসেম্বর। ওই নির্বাচনে টানা দ্বিতীয় মেয়াদে এই সিটির মেয়র নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat