×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-৩০
  • ৭৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সম্পর্কে অসত্য তথ্য ও ছবিবিকৃতির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকার সূত্রাপুর থানায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ওমর ফারুক শিবলু এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আলী শাহ বাদী হয়ে এ দু’টি মামলা দায়ের করেন।
মামলা দু’টির এজাহারে বলা হয়, গত ২৫ নভেম্বর থেকে ফেইসবুকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সম্পর্কে অসত্য তথ্য এবং ছবির বিকৃতি ঘটিয়ে কিছু পোস্ট ও শেয়ার দেখা গেছে। এতে মন্ত্রীসহ সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা ও তার সমর্থকদের অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে। এজাহারে ফেইসবুক পোস্টের বিভিন্ন লিংক উল্লেখ করে যারা এধরণের পোস্ট দিয়েছেন, শেয়ার করেছেন এবং লাইকসহ বিরূপ মন্তব্য করেছেন তাদের চিহ্নিত করে আশু আইনগত ব্যবস্থা নেয়ার আবেদন জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat