×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-৩০
  • ৭৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাপান কোভিড সংক্রান্ত সীমান্ত বিধিনিষেধ ঘোষণা করার একদিন পরে মঙ্গলবার দেশে করোনভাইরাস ভেরিয়েন্ট ওমিক্রন আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হওয়ার খবর জানিয়েছে।
সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো সাংবাদিকদের বলেন,"জাতীয় সংক্রামক ব্যাধি ইনস্টিটিউটে বিশ্লেষণের পরে নামিবিয়া থেকে আগত একজন ভ্রমণকারীর দেহে ওমিক্রন সংক্রমন শনাক্ত হয়েছে। খবর এএফপি’র।
তিনি বলেন, এটি জাপানে প্রথম ওমিক্রন সংক্রমনের প্রথম ঘটনা। সংক্রমিত ব্যক্তির বয়স ত্রিশের কোঠায় এবং তাকে একটি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
বিমানবন্দরে নিয়মিত পরীক্ষাকালে তার দেহে সংক্রমন শনাক্ত হয়। জাপানে অবতরণ করার পর আগত সকল ভ্রমণকারীর করোনা সংক্রমন সংক্রান্ত পরীক্ষা করা হচ্ছে।
জাপান করোনভাইরাস আক্রান্ত হয়ে ১৮ হাজার ৩০০ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে এবং জনসংখ্যার প্রায় ৭৭ শতাংশ সম্পূর্ণ টিকাপ্রাপ্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat