×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-০১
  • ৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত  সংসদীয় স্থায়ী কমিটির সভায় পর্যটনখাতের বিকশে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা (প্রস্তাবনা) প্রণয়নে  ৪ সদস্যের সংসদীয় সাব কমিটি  গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা  হয়।
কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং আশেক উল্লাহ রফিক আহমদ সভায় অংশগ্রহণ করেন।
কমিটি কক্সবাজার বিমানবন্দরের চারদিকে কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা বেষ্টনি তৈরি করতে সুপারিশ করে।
সভায় পর্যটন খাতকে শিল্পে পরিণত করার উদ্দেশ্যে এবং এ খাতের সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে বিস্তারিত আলোচনা হয়।
সভায় পর্যটনখাতকে বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় দর্শনীয় স্থানসমূহ নিয়ে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা (প্রস্তাবনা) প্রণয়নের জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat