×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-০৫
  • ৯৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ৬ এবং ৯ ডিসেম্বরে অনুষ্ঠেয় দুই বিষয়ে আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, এছাড়া অন্যান্য দিনের পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে এবং নির্ধারিত সময় সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরিবর্তিত সময়সূচি অনুসারে ৬ ডিসেম্বরের অনুষ্ঠিতব্য হাদিস ও উসূলুল হাদিস (২০২) বিষয়ের পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর এবং আল ফিকাহ প্রথম পত্র (২০৩) ও পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের (তত্ত্বীয়) (২২৪) পরীক্ষা ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
আগামী ২ ডিসেম্বর দেশব্যাপী ২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) এবং ডিপ্লোমা ইন-কমার্স চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat