×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-০৬
  • ৮০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের ঝাউতলা রেলক্রসিং এলাকায় ডেমু ট্রেনের সঙ্গে তিন গাড়ির সংঘর্ষের ঘটনায় দায়িত্বে গাফেলতির অভিযোগে গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়াকে আটক করেছে খুলশী থানা পুলিশ।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে রেলওয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী গেটম্যান আলমগীরকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি রেলওয়ে থানা-পুলিশ তদন্ত করছে। খুলশী থানা-পুলিশ গেটম্যানকে আটক করেছে। তারা রেলওয়ে পুলিশের কাছে আসামিকে হস্তান্তর করেছে। এর আগে রোববার (৫ ডিসেম্বর) রাতে নগরের পাহাড়তলী এলাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয় বলে জানান- খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।
তিনি বলেন, ঘটনার পর থেকে পলাতক ছিলেন গেটম্যান আশরাফুল। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
এর আগে গত শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কের ঝাউতলা রেলগেটের এক পাশে লোহার বার ফেলা ছিল। এক পাশের গেট খোলা থাকায় ওই পাশে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো দাঁড়িয়ে ছিল। ডেমু ট্রেনটি রেলগেট অতিক্রম করার সময় জিইসি মোড় থেকে আসা দ্রুতগামী একটি বাস দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা ও একটি টেম্পোকে ধাক্কা দিয়ে ট্রেনের ওপর আছড়ে ফেলে। সিসিটিভির ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে। নাজিরহাট থেকে ডেমু ট্রেনটি চট্টগ্রাম স্টেশনের দিকে যাচ্ছিল।
ওই দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। সেখানে গাড়িগুলোকে থামানোর চেষ্টা করার সময় দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন ট্রাফিক পুলিশের সদস্য মনিরুল ইসলাম (৪৯)। প্রাণ যায় এইচএসসি পরীক্ষার্থী সাদরাজ উদ্দিন ও প্রকৌশলী সৈয়দ বাহাউদ্দিনের। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
এ দিকে ওই দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনায় বাসচালককে আসামি করে রেলওয়ে থানায় মামলা করে পুলিশ। তবে বাসচালক ও মালিক পলাতক রয়েছেন বলে পুলিশ জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat