×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-১০
  • ৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কিকে বলেছেন, রাশিয়ার সামরিক হুমকি মোকাবেলোয় ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এ দুই প্রেসিডেন্টের প্রায় দেড় ঘণ্টা ধরে কথা বলার পর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘তিনি ইউক্রেনের সার্বভৌমত্ব এবং অখন্ডতা রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্নিশ্চিত করেন।’
এ ছাড়া বাইডেন ইউরোপের পূর্বাঞ্চলীয় ন্যাটোর মিত্র নয় দেশের নেতার প্রতি আহ্বান জানান এবং ইউক্রেনের সীমান্ত বরাবর রাশিয়ার অস্থিতিশীল সামরিক কর্মকান্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন। তিনি মিত্র দেশগুলোর সমন্বিত প্রতিরক্ষার জন্য ন্যাটোর অবস্থান অটল রাখার বিষয়েও আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat