×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-১২
  • ৬১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চলাচল করেছে মেট্রোরেল।
আজ আগারগাঁও স্টেশন পর্যন্ত এই ট্রেন চলাচল শুরু হয়। এর আগে মিরপুর-১০ নম্বর পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল সীমাবদ্ধ ছিল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ( ডিটিএমসিএল) ব্যবস্থাপক এ বি এম আরিফুর রহমান জানান, বেলা ১০টা ৪০ মিনিটে দিয়াবাড়ি ডিপো থেকে ছেড়ে ১১টায় আগারগাঁও স্টেশন পৌঁছায়। এরপর ১২টা ১০ মিনিটে আগারগাঁ থেকে দিয়াবাড়ি ডিপোর উদ্দেশে ছেড়ে যায় মেট্রোরেলটি।
তিনি জানান, ‘প্রথম দফায় আমরা উত্তরা থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত মেট্রোরেল চালিয়েছি। এবার আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক চলবে। তবে এই পরীক্ষামূলক চলাচলে কোনো যাত্রী পরিবহন করা হবে না।
রাজধানীর মানুষ আগামী বছর ডিসেম্বরে মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন বলে গত বৃহস্পতিবার ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পারফরম্যান্স টেস্ট তিন ভাগে ভাগ করা হয়েছে। শুরুতে উত্তরা থেকে তিনটি স্টেশন পর্যন্ত চলাচল করে মেট্রোরেল। গত মাসে দ্বিতীয় ধাপে তা সম্প্রসারণ করে মিরপুর-১০ নম্বর পর্যন্ত ছয়টি স্টেশনে আসে। শেষ ধাপে রোববার আগারগাঁও পর্যন্ত পারফরম্যান্স টেস্ট শুরু হয়েছে।
এসব কোচে ৪৮ জন করে যাত্রী বসতে পারবে। মাঝখানের ৪টি কোচ হচ্ছে মোটরকার। এতে বসার ব্যবস্থা আছে ৫৪ জনের। সব মিলিয়ে একটি ট্রেনে বসে যেতে পারবে ৩০৬ জন। প্রতিটি কোচ সাড়ে ৯ ফুট চওড়া। মাঝখানের প্রশস্ত জায়গায় যাত্রীরা দাঁড়িয়ে ভ্রমণ করবে। দাঁড়ানো যাত্রীদের ধরার জন্য ওপরে হাতল এবং স্থানে স্থানে খুঁটি রয়েছে। সব মিলিয়ে একটি ট্রেনে বসে এবং দাঁড়িয়ে সর্বোচ্চ ২ হাজার ৩০৮ যাত্রী চড়তে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat