×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-১৩
  • ৬৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টাইগ্রে বিদ্রোহীরা ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় লালিবালা শহর রোববার ফের দখল করে নিয়েছে। ইথিওপীয় বাহিনী শহরটির পুন:নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এমন কথা জানানোর ১১ দিন পর বিদ্রোহীরা এটি ফের দখল করলো। স্থানীয় বাসিন্দারা একথা জানান। খবর এএফপি’র।
রোববার বিকেলে টেলিফোনে এক বাসিন্দা জানান, টাইগ্রে যোদ্ধারা শহরটির কেন্দ্রে অবস্থান নিলেও সেখানে কোন যুদ্ধ হয়নি। আরেক সূত্র জানায়, তারা ফিরে এসেছে। তারা লালিবালা শহরের কেন্দ্রে অবস্থান করছে।
টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) পন্থী মিডিয়ার সাথে শেয়ার করা এক বিবৃতিতে টিপিএলএফ বিদ্রোহী গ্রুপের সামরিক নেতৃত্ব জানায়, তারা গশানা ও লালিবালা সংযোগ রাস্তাসহ আরো অনেক স্থানে ব্যাপক পাল্টা অভিযান শুরু করেছে।
সংঘাতপূর্ণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে এবং এসব এলাকায় সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করায় সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।
এ ব্যাপারে এএফপি’র পক্ষ থেকে জানতে চাইলে সরকার তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat