×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-১৫
  • ৯৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হাইতিতে মঙ্গলবার ভয়াবহ গ্যাস ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। খবর এএফপি’র।
হাইতির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্যাপ-হাইতিয়েন নগরীতে এ বিস্ফোরণ হচ্ছে দারিদ্র্্যপীড়িত ক্যারিবীয় এ দেশটিতে সর্বশেষ ঘটনা।
প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, স্থানীয় একটি হাসপাতালে আহতদের কয়েক জনের সাথে সাক্ষাতের পর তার হৃদয় ভেঙ্গে গেছে। পরে এক টুইটার বার্তায় বলেন, ‘এ মর্মান্তিক পরিস্থিতি মোকাবেলায় জরুরি তহবিল ছাড় দেয়া হয়েছে।’
এ বিস্ফোরণে আশেপাশের বিভিন্ন ভবনে আগুন ধরে যায়।
ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোর বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যুর খবর পেয়েছি।’
তিনি আরো জানান, সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ পার্শ্ববর্তী ভবনগুলোতে নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।
আলমোনোর জানান, এ ভয়াবহ গ্যাস ট্রাক বিস্ফোরণে ওই এলাকার প্রায় ৪০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ঘরবাড়ির অভ্যন্তরে কেমন সংখ্যক লোকজন রয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
এ দুর্ঘটনায় আহত রোগিতে জাস্টিয়েন ইউনিভার্সিটি হাসপাতাল একেবারে ভরে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat