×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-১৬
  • ৬২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য মুহম্মদ ফারুক খান বলেছেন, বাঙ্গালী জাতি যখনই সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করেছে তখনই আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করাটাও আন্তর্জাতিক চক্রান্ত ছিল। সতর্ক থাকতে হবে যাতে আগামীতে পূণঃরায় আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্তের শিকার হয়ে পিছিয়ে না যাই। এইটি হবে আজকের দিনে আমাদের শপথ।
মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছরের সূবর্ণ জয়ন্তীতে বৃহস্পতিবার সকাল ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ফারুক খান বলেন, বঙ্গবন্ধুর মত মাথা উঁচু করে স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়ন অব্যাহত রাখবে। আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে। বঙ্গবন্ধুকে নির্মমভাবে নিহত করার পরও বাঙ্গালী জাতি বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বাঙ্গালী জাতি বিএনপি-জামাত বা বিদেশী যড়ষন্ত্রের ফাঁদে পড়বে না। বঙ্গবন্ধুর মত মাথা উঁচু করে স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়ন অব্যাহত রাখতে পারলে, বাংলাদেশ আগামী দশ বছরের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিনত হবে। বঙ্গবন্ধুকে নির্মমভাবে নিহত করার পরও বাঙ্গালী জাতি বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে যাচ্ছে।
এর আগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান সভাপতিমন্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ ও পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat