×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-১৬
  • ৫৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের ৫১তম বিজয় দিবস উপলক্ষে সকল মুক্তিযোদ্ধাকে অভিনন্দন জানিয়েছেন।
বিগত বছরগুলোর মতোই, এ বছরেও প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের প্রতি তাঁর শুভেচ্ছার নিদর্শন স্বরূপ রাজধানীর কলেজ গেটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু দুপুর ১২টা ৩০ মিনিটে উপহার সামগ্রীগুলো মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিবৃতিতে জানায়, মুক্তিযোদ্ধারা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবস ও উৎসবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের স্মরণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।
এছাড়াও এ সময় তারা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
জাতি আজ এ দেশের ৫১তম বিজয় দিবস উদযাপন করছে। ১৯৭১ সালের এ দিনে, দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধারা পাকিস্তানী দখলদার বাহিনীর কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনেন।
৫০ বছর আগে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং লাখো শহীদের রক্ত ও আমাদের দুই লাখ মা-বোনের সম্মানের বিনিময়ে একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat