×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-১৭
  • ৯৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের বিজয় দিবস উপলক্ষে ঘোষিত ‘বিজয় শোভাযাত্রা’ সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, ঐতিহাসিক বিজয় শোভাযাত্রার জন্য জনগণের যে ট্রাফিক অসুবিধা হবে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা দেশের জনগণকে এই বিজয় শোভাযাত্রায় সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
নানক আজ সকালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের বিজয় দিবস  উপলক্ষে ‘বিজয় শাভাযাত্রা’ বাস্তবায়ন ও সফল করতে এক জরুরি প্রস্তুতি সভা শেষে এই আহবান জানান। সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 
নানক বলেন, সমগ্র দেশবাসী, বাঙালি জাতি; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে। আগামীকাল আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এই বিশাল ঐতিহাসিক বিজয় শোভাযাত্রা, বিজয়ের ৫০ বছর উদযাপন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে ধানমন্ডির-৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে এসে শেষ হবে।  
সভায় আরো সিদ্ধান্ত হয়, রাজধানী ঢাকার উত্তর প্রান্ত থেকে কর্মসূচিত যোগদান করতে আসা দলীয় নেতা-কর্মীদেরকে হাতিরঝিল, মগবাজার ও মৎস্য ভবন সড়কসমূহ এবং ঢাকার দক্ষিণ প্রান্ত থেকে আসা দলীয় নেতাকর্মীদেরকে গুলিস্তান, হাইকোর্ট মাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়কসমূহ ব্যবহার করতে হবে এবং সড়কসমূহ সর্বসাধারণের চলাচলের সুবিধার বিষয়টি বিবেচনায় রেখে কর্মসূচিতে অংশগ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে।
জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মণি, ড. হাছান মাহমুদ এমপি ও আ. ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, মির্জা আজম ও শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat