×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-১৭
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বন্ধুত্বের মৈত্রী বন্ধনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। বন্ধুত্বের বন্ধনের মাঝে কোন ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ আলাদা বিভাজন করা যায় না।
আজ শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর কাউন্সিল হলে আস্থা-৯৩ ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী বন্ধু উৎসব ২০২১ উদ্বোধন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। আস্থা-৯৩ ফাউন্ডেশনের সভাপতি টি এইচ এম জাহাঙ্গীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 
মন্ত্রী আরও বলেন, নিজেকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের পরিচয়ে পরিচিত না করে মানুষের পরিচয়ে পরিচিত করতে হবে। মৈত্রীর বন্ধন যেন ধর্মীয় চিন্তা-চেতনায় পৃথক না হয়ে যায়।
শম রেজাউল করিম বলেন, বন্ধুত্বের উচ্ছ্বাসের মধ্যে দেশাত্মবোধ, দুর্নীতি বিরোধী মানসিকতা, নৈতিকতা এবং মূল্যবোধকে জাগ্রত করে রাখতে হবে। চিত্তের বিত্তবানরাই আসল ধনী। বাইরের প্রাচুর্য, অর্থ, দালান-কোঠা দিয়ে কোনদিন আসল ধনী হওয়া যায় না বলে উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat