×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-২১
  • ১২৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর রূপনগর ও উত্তরা  এলাকায় পৃথক অভিযান  চালিয়ে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেফতারকৃত ব্যক্তিরা  হচ্ছে, মূলহোতা মল্লিক রেজাউল হক ওরফে সেলিম (৬২), তার সহযোগী মো. বুলবুল আহমেদ মল্লিক (৫৫) ও নিরঞ্জন পাল (৫১)।
এসময় তাদের কাছ থেকে ভূয়া পাসপোর্ট, পাসপোর্টের কপি, নকল ভিসা, আবেদনপত্র, বায়োডাটা, ছবি, মোবাইল, মোবাইল সীম এবং নগদ টাকাসহ মানবপাচার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়।
আজ রাজধানীর  কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে  এ তথ্য জানান র‌্যাব-৪ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক)  অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।
এসময় এলিট ফোর্স র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান, র‌্যাব-৪ এর  সিনিয়র এসপি সাজেদুল ইসলাম সজল, এসপি জয়িতা শিল্পী, এএসপি মিডিয়া মো. মাজহারুল ইসলামসহ র‌্যাবের বিভিন্ন পদমর্যাদা কর্মকর্তাসহ র‌্যাবের গনমাধ্যম শাখার অন্যান্য উধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat