×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-২১
  • ১৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, প্রান্তিক জনপদে আইন শৃংখলা ও জননিরাপত্তামূলক কাজে আনসার বাহিনীর গুরুত্ব অপরিসীম। আজ দুপুরে মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
প্রতিমন্ত্রী, আনসার বাহিনীর বিভিন্ন সময়ের অবদানের কথা তুলে ধরার পাশাপাশি আগামীতে আরও দৃঢ়তার সাথে কাজ করতে তাদের প্রতি আহবান জানান। 
জেলা আনসার ভিডিপি চত্বরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন, মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম। স্বাগত বক্তব্য দেন- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম। সমাবেশে সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ইসরাফিল হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন দলনেতা মৌসুমী খাতুন, জামিরুল ইসলাম প্রমুখ। 
প্রতিমন্ত্রী, সমাবেশে ইউনিয়ন পর্যায়ের ৯ জন দলনেতাকে বাইসাইকেল ও ৪ জন মহিলা আনসার সদস্যসের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat