×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-২৪
  • ৭৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মহান বিজয় দিবসের দিন শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার কারণে বহিস্কৃত জামালপুরের দেওয়ানগঞ্জের পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিট ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক মুজাহিদুল ইসলাম।
অপর দিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের  শুনানি শেষে ঢাকার মেট্রোপলিট ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জসিম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।  
এরআগে বৃহস্পতিবার  সকালে রাজধানীর উত্তরার হোটেল ডি মেরিডিয়ান থেকে শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারের সময় তার কাছ থেকে ইয়াবা, গাঁজা, হেরোইন ও সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাব বাদি হয়ে মামলা করে।  
১৬ ডিসেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাপ্পড় মারেন মেয়র শাহানশাহ। পুষ্পস্তবক অর্পণের সময় নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এরপর থানায় মামলা দায়ের করেন ওই শিক্ষা কর্মকর্তা।
অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে পৌর মেয়রের পদ থেকে শাহানশাহকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। তিনি দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat