×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-২৫
  • ৮৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডান-হাতি ওপেনার মাহফিজুল ইসলামের সেঞ্চুরিতে যুব এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 
আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের যুবারা ২২৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে কুয়েত অনূর্ধ্ব-১৯ দলকে। টানা দুই জয়ে সেমিফাইনালে পথে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা। 
গতকাল নিজেদের প্রথম ম্যাচে বাঁ-হাতি ব্যাটার প্রান্তিক নওরোজ নাবিলের সেঞ্চুরিতে বাংলাদেশের যুবারা ১৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে। ১১২ বলে অপরাজিত ১২৭ রান করেছিলেন নাবিল।
আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় কুয়েত। ব্যাট হাতে নেমে তৃতীয় ওভারেই প্যাভিলিয়নে ফিরেন  ২ রান করো ওপেনার ইফতাখার হোসেন। 
এরপর মিডল-অর্ডার তিন ব্যাটার ছোট-ছোট ইনিংস খেলে ফিরলেও, এক প্রান্ত আগলে রাখে দলের রানের চাকা বড় করছিলেন মাহফিজুল ইসলাম। দলের রানের চাকা সচল করার পাশাপাশি ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নেন মাহফিজুল। শেষ পর্যন্ত ১১২ রানে থামেন তিনি। ১১৯ বলে ১২টি চার ও ৪টি ছক্কা মারেন এই ডান-হাতি। 
মিডল-অর্ডারে আইচ মোল্লা ২০, আরিফুল ইসলাম ২৩, উইকেটরক্ষক তাহজিবুল ইসলাম ২৫ ও এসএম মেহেরব ৪২ ও অধিনায়ক রাকিবুল হাাসন ২১ রান করে ফিরেন। শেষ পর্যন্ত ৪৯ দশমিক ২ ওভারে ২৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। কুয়েতের আব্দুল সাদিক ৩টি উইকেট নেন। 
কুয়েতকে ২৯২ রানের বড় টার্গেট ছুঁড়ে দিয়ে বল হাতে জ¦লে উঠে বাংলাদেশের বোলাররা। ফলে ২৫ দশমিক ৩ ওভারে মাত্র ৬৪ রানে অলআউট হয় কুয়েত। 
কুয়েতের দুই ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। ওপেনার ও অধিনায়ক মিট ভাবসার ৪৩ ও মির্জা আহমেদ ১১ রান করে ফিরেন। 
বাংলাদেশের রিপন মন্ডল ১০ রানে ৩ উইকেট নেন। এছাড়া মেহরব-অধিনায়ক রাকিবুল ২টি করে শিকার করেন। 
আগামী ২৮ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat