×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-২৬
  • ৮৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের উন্নয়নে সৌদি আরবের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
তাঁর সাথে আজ সংসদ ভবনে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান সাক্ষাত করলে স্পিকার এ সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তাঁরা দু’দেশের সংসদীয় সম্পর্ক, সংসদীয় মৈত্রীগ্রুপ, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। বাংলাদেশ থেকে অধিক সংখ্যক দক্ষ কর্মীর জন্য সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি একটি প্রশংসনীয় উদ্যোগ।  
সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য স্পিকারকে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন। 
এসময় রাষ্ট্রদূত বলেন, দু’দেশের সংসদ ও জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে সংসদীয় মৈত্রী  গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।  
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat