×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-২৬
  • ১০৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ড. আবুল বারকাত সভাপতি ও ড. আইনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ অর্থনীতি সমিতির নতুন কমিটি গঠন হয়েছে। এই কমিটি আগামী দুুই বছরের (২০২২-২৩) জন্য দায়িত্ব পালন করবে।
গতকাল রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কার্যনির্বাহক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ড. আবুল বারকাত ও ড. আইনুল ইসলামের ‘শোভন সমাজের লক্ষ্যে অর্থনীতি’ প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৯টি পদের মধ্যে ২৮টি পদে নিরঙ্কুশ জয় লাভ করে। এর আগে গত শুক্রবার সমিতির দ্বিবার্ষিক সম্মেলন ও শনিবার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।  
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে এ জেড এম সালেহ্ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি পাঁচজন যথাক্রমে অধ্যাপক হান্নানা বেগম, ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেন খান, মো. মোস্তাফিজুর রহমান সরদার এবং ড. মো. সাইদুর রহমান। যুগ্ম-সম্পাদক দুই জন যথাক্রমে বদরুল মুনির ও শেখ আলী আহমেদ টুটুল। সহ-সম্পাদক পাঁচজন পার্থ সারথী ঘোষ, মনছুর এম. ওয়াই. চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, সৈয়দ এসরারুল হক সোপেন ও মোঃ হাবিবুল ইসলাম। 
নির্বাহী কমিটির ১৪ জন সদস্য হলেন-ড. মো. লিয়াকত হোসেন মোড়ল, ড. জামালউদ্দিন আহমেদ, অধ্যাপক ড. জহিরুল ইসলাম সিকদার, ড. মো. সাদেকুন্নবী চৌধুরী, অধ্যাপক শাহানারা বেগম, ড. মো. মোরশেদ হোসেন, অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, মো. মোজাম্মেল হক, শাহেদ আহমেদ, মেহেরুননেছা, খোরশেদুল আলম কাদেরী, নেছার আহমেদ, মোহাম্মদ আকবর কবীর এবং মো. আখতারুজ্জামান খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat