×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-০৪
  • ৯৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে আজ শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সহ-সভাপতি মহিউদ্দিন শিকদার লিপু।
পরে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। এরপর টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়।
এ সময় তারা বঙ্গবন্ধু ও ৭৫ সালের তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকনসহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat