×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-২৭
  • ৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন বুধবার বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত সমাধানের ব্যাপারে ওয়াশিংটন একটি ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক পথ’ ঘোষণা করেছে। রুশ সরকারকে দেয়া একটি চিঠিতে তারা একথা জানিয়ে দেন। খবর এএফপি’র।
মস্কোর কাছে এ চিঠি দেয়ার পর ব্লিনকেন বলেন, ‘আমরা ওই চিঠিতে মূল নীতিগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, যে ইউক্রেনের সার্বভৌমত্ব ও অখ-তাসহ বিভিন্ন রাষ্ট্রের তাদের নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা এবং জোট পছন্দের অধিকার রক্ষা ও সমুন্নত রাখার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
ব্লিনকেন বলেন, রাশিয়াকে দেয়া চিঠিতে স্পষ্ট ভাষায় বলে দেয়া হয়েছে যে কিয়েভ তাদের নিজস্ব মিত্রদের বেছে নিতে পারে। এছাড়া চিঠিতে ইউক্রেন ন্যাটো জোটে যোগ দিতে পারবে না এমন প্রতিশ্রুতি দেয়ার জন্য মস্কোর দাবি প্রত্যাখান করা হয়েছে।
ব্লিনকেন আরো বলেন, তিনি যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের ব্যাপারে মস্কোর প্রতিক্রিয়া জানতে আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে কথা বলবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat