×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-২৭
  • ৮৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীদের অনুদানে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মারক বৃত্তি’ প্রবর্তন করা হয়েছে। 
আজ একটি ট্রাস্ট ফান্ড গঠনের জন্য অর্থনীতি বিভাগের ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে তথ্য কমিশনার সুরাইয়া বেগম ১৬ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে হস্তান্তর করেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, রেজিষ্ট্রার প্রবীর কুমার সরকার এবং দাতাদের মধ্যে রমেন চন্দ্র বসাক, আমীর আব্দুল ওয়াহাব ও গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।
এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ১ম বর্ষ বিএসএস (সম্মান) শ্রেণির একজন অসচ্ছল ছাত্র ও একজন ছাত্রীকে মাসিক ৩ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। 
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীদের অনুসরণ করে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের অন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat