×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-২৮
  • ৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিগগির সিলেটে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র ও তথ্য কমপ্লেক্স স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি আজ সকালে সিলেট সার্কিট হাউজে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন।
সম্প্রচারমন্ত্রী  বলেন, ‘সিলেটে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র করা হবে, সেটির জায়গা নির্ধারণের জন্য এসেছি। মহামারি করোনার জন্য এ কাজ দেড় বছর পিছিয়ে গেছে। তবে শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু করা হবে। যদি করোনায় তাড়া না দিতো তাহলে অনেক আগেই আমরা এর কার্যক্রম শুরু করতে পারতাম। এ কারণে আমরা অনেক  পিছিয়ে গিয়েছি।’
 দ্রুতগতিতে কার্যক্রম শুরুর আশাবাদ ব্যক্ত করে এসময় মন্ত্রী বলেন, এখানে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপন হলে ঢাকা চট্টগ্রামের মতো তখন সিলেট থেকে কেউ গান গাইলে সারাদেশে দেখা ও শুনা যাবে, একই সাথে সিলেট থেকে আঞ্চলিক খবরও প্রচারিত হবে।
ড. হাছান বলেন, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়নে সরকার দেশের ৬টি বিভাগীয় শহরে একটি করে পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে। তবে জমি অধিগ্রহন করার জন্য এ প্রকল্প বাস্তবায়ন কিছুটা বিলম্বিত হচ্ছে। এক্ষেত্রে সিলেটে জমির কোন সমস্যা নেই বলে উল্লেখ করে তিনি বলেন, একইসঙ্গে সিলেটে একটি আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মান করা হবে, যা এ অঞ্চলের কালচারেল হাবে রূপান্তরিত হবে।
তথ্যমন্ত্রী বলেন, সারা দেশে ২৬ টি তথ্য কমপ্লেক্স নির্মিত হবে, এরই মধ্যে ১০ টির স্থান চূড়ান্ত হয়েছে, বাকি ১৬টির জন্য জমি অধিগ্রহন প্রক্রিয়া চলছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁনসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বর্তমান বাংলাদেশ বেতার সিলেট আঞ্চলিক কার্যালয় সংলগ্ন স্থানে ৮৭ কোটি টাকা ব্যয়ে বেতার কমপ্লেক্স নির্মান কাজ দ্রুত এগিয়ে চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat