×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-০১
  • ১৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ব্যক্তি ও সমাজ জীবনের সব স্থানে আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেছেন।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ব আন্ত:ধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উদ্বোধনকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
তিনি আরো বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন (এসডিজি) এবং অসাম্প্রদায়িক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে জীবনের সকল ক্ষেত্রে সম্প্রীতির চর্চা অব্যাহত রাখতে হবে।
উপাচার্য বাংলাদেশকে নানা ধর্ম ও সংস্কৃতির মিলন কেন্দ্র হিসেবে উল্লেখ করে বলেন, আবহমানকাল থেকেই এদেশে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতি বিরাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:ধর্মীয় সম্প্রীতির ভিত্তিতে একটি অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।
সমাজে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং আন্ত:ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:ধর্মীয় ও আন্ত:সাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এই সপ্তাহ উদ্যাপিত হচ্ছে।
বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় কলা অনুষদের ডিন অধ্যাপক ড.আবদুল বাছির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন আন্ত:ধর্মীয় ও আন্ত:সাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক ড. ফাজরীন হুদা। অনুষ্ঠান সঞ্চালন করেন ড. ফাদার তপন কামিলুস ডি রোজারিও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat