×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-০১
  • ৯০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা জেলায় প্রশিক্ষণ প্রাপ্ত ৪০ জন নারীকে আজ মঙ্গলবার নকশী কাঁথা সেলাইয়ের উপকরণ বিতরণ করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপকরণ বিতরণ করেন। দুই সপ্তাহ প্রশিক্ষণ শেষে সেলাইয়ের কাজে ব্যবহারের জন্য এ উপকরণ দেয়া হয়।
স্বেচ্ছাসেবী সংস্থা ‘অংগন নারী ও শিশু উন্নয়ন সংস্থার’ কলেজ পাড়াস্থ অফিস কার্যালয়ে এ উপকরণ বিতরণ করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সংস্থার নির্বাহী পরিচালক কাজী জেনিস ফারজানা প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, ‘মাগুরা জেলার সুবিধাবঞ্চিত নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের জন্য আয় ও কর্মসংস্থান বৃদ্ধি’কর্মসূচির আওতায়-জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় স্বেচ্ছাসেবী অংগন নারী ও শিশু উন্নয়ন সংস্থা এটি পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat