×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-০১
  • ১০৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শেরপুর জেলায় আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তরের বরাদ্দকৃত ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ স্থাপন প্রকল্পের মালামাল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মালামাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি।
শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক মো. সাজ্জাদুল করিম, জেলা বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিটি গণগ্রন্থাগারে ১৯৬টি বই, একটি কার্পেট, চারটি ফ্রেম ও ফ্রেমে সংযুক্ত ছবি, ছয়টি ফ্রেমে সংযুক্ত লোগো, চারটি স্টিলের বুকসেলফ, একটি কাঠের রিডিং টেবিল এবং দুইট রিডিং চেয়ার প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat