×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-০৭
  • ৫৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত গত তিন বছরে মন্ত্রিসভার প্রায় ৯০ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হচ্ছে।
আজ মন্ত্রিসভার বৈঠকে পেশকৃত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ের মধ্যে মন্ত্রিসভায় মোট ৬৮৯টি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ৬১৫টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে এবং আরো ৭৪টি সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। তিনি তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এবং সংশ্লিষ্ট অন্যান্যরা বাংলাদেশ সচিবালয় থেকে সভায় অংশ নেন।
বৈঠকের পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘গত তিন বছরে মন্ত্রিসভার সিদ্ধান্তের বাস্তবায়নের হার ৮৯.২৬ শতাংশ।
২০১৯ সালের মন্ত্রিসভায় নেয়া ২৫৮টি সিদ্ধান্তের মধ্যে ২৫১টির (৯৭.২৯%) সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, ২০২০ সালে ২৫১টি সিদ্ধান্তের মধ্যে ২৩২টি (৯২.৪৩%) সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে এবং ২০২১সালে মন্ত্রিসভা গৃহীত ১৮০টি সিদ্ধান্তের মধ্যে ১৩২টি (৭৩.৩৩%) সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।
অক্টোরব ২০২১ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত মন্ত্রিসভায় ৫৬টি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদের মধ্যে ৩৪টি সিদ্ধান্ত ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট ২২টি সিদ্ধান্ত এখন বাস্তবায়িত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat