×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-০৮
  • ৭৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেকর্ড রুমটি অবিলম্বে ডিজিটালাইজড করার নির্দেশনা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 
আজ এ ব্লকে রাউন্ড দেয়ার সময় রেকর্ড রুম পরিদর্শন করে রেকর্ড রুমটি সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেন তিনি।
এ ছাড়া উপাচার্য বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। উপাচার্য শহীদ ডা. মিলন হলে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের চলমান পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন এবং করোনা মহামারির মধ্যেও সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে যাতে শিক্ষা কার্যক্রম এগিয়ে নেয়া যায় সেই নির্দেশনা দেন। 
এ দিকে আজ বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ৭শ’ শয্যা বিশিষ্ট সুপার স্পেশালাইজড হাসপাতালের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য আগামীকাল বুধবার হাসপাতালের সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করবেন । 
এ দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিভিন্ন পদে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে অব্যাহত রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এই নিয়োগ প্রদান করেন। এ জন্য কর্মচারীবৃন্দ উপাচাযের্র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat