×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-০৯
  • ৮৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় আজ পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুকসুদপুর থানার উদ্যোগে থানা চত্বরে আয়োজিত এই ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া এবং মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) শাহীনুর চৌধুরী, মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, তাপসী রানী দুর্গা, ননীক্ষীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রনি আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মাদক, ইভটিজিং, জুয়া, বাল্যবিবাহসহ বিভিন্ন সমস্যা প্রসঙ্গে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat