×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-০৯
  • ৯৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্স। তার পদত্যাগের সিদ্বান্ত হঠাৎ করেই এসেছে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
চলতি বছরে অস্ট্রেলিয়ায়  অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য  টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছিলেন প্রিন্স।
ইউনুস জানান, পারিবারিক কারণে পদত্যাগ করেছেন প্রিন্স।
আজ ইউনুস বলেন, ‘আমরা কয়েক মিনিট আগে ইমেইলে তার পদত্যাগপত্র পেয়েছি। তার সিদ্ধান্তের জন্য পারিবারিক কারণ উল্লেখ করেছেন তিনি।’
২০২১ সালের আগস্টে জিম্বাবুয়ে সফরের সময় জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পান প্রিন্স এবং এখনও তার চুক্তির নয় মাস বাকী আছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বোর্ড অ্যাশওয়েলের সিদ্ধান্তকে সম্মান করে এবং পদত্যাগপত্র গ্রহণ করেছে। আমরা তার সেবা এবং পেশাদারিত্ব এবং জাতীয় দলের ব্যাটারদের সাথে তার কাজের জন্য ধন্যবাদ জানাই তাকে এবং ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানাই।’
বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়ার পরই প্রিন্সের এমন সিদ্ধান্ত। কোন দায়িত্ব পাচ্ছেন সেটি এখনও চূড়ান্ত না হলেও, জাতীয় দলের ব্যাটিং বিভাগের দায়িত্ব নেয়ার কথা আছে সিডন্সের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat