×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-১০
  • ৭৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেকের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল নরসিংদীতে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার তারা প্রাণ-আরএফএল শিল্পপার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে দেশটির প্রতিরক্ষা উপমন্ত্রী জেনারেল চোল থন বালোক উপস্থিত ছিলেন। 
এসময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল তাদের কারখানার বিভিন্ন বিষয় তুলে ধরেন। 
প্রতিনিধিদল কারখানার সার্বিক কর্মকান্ড দেখে প্রাণ-আরএফএল গ্রুপের প্রশংসা করেন। দেং দাউ দেং মালেক বলেন, দক্ষিণ সুদানে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের ভালো চাহিদা রয়েছে। এক্ষেত্রে প্রাণ সে সুযোগ কাজে লাগাতে পারে। কারখানায় মানসম্পন্ন পণ্য উৎপাদনে প্রাণ-আরএফএল গ্রুপের নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে প্রশংসনীয়। 
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, ‘আফ্রিকা মহাদেশের ৪৭ টি দেশে প্রাণ এর পণ্য রপ্তানি হচ্ছে এবং সেখানে আমাদের পণ্যের চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে। আমরা আগামীতে দক্ষিণ সুদানে পণ্য রপ্তানিতে ভালো করবো বলে আশা করছি।’ এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) মো. তরিকুল ইসলম, ন্যাশনাল ডিফেন্স কলেজের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের চিফ ইনস্ট্রাক্টর বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম কামাল, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানসহ প্রাণ-আরএফএল গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat