×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-১১
  • ৮৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে দুই ভাইয়ের সাত সদস্যের ছিনতাই দল অস্ত্রসহ গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানা পুলিশ। 
এসময় তাদের কাছ থেকে তিনটি স্টিলের টিপ ছোরা, ১৪টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল, একটি মানিব্যাগ ও নগদ ১৫ হাজার ৭০০ টাকা (ছিনতাইকৃত) উদ্ধার করা হয়েছে।  
বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের ডবলমুরিং, আকবরশাহ ও হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ। 
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। 
গেস্খপ্তারকৃতরা হলেন- মো.হাসান মাহমুদ (৪০), মো. আনোয়ার হোসেন সোহাগ (৩৫), মো.আব্দুল মতিন (৫০), মিদুল ইসলাম হামজা (২২), সুমন আল হাসান প্রকাশ মো.সুমন (২৬), মো. রানা (৩০) ও মো. বাবলু প্রকাশ বাবুল (২৭)। এদের মধ্যে রানা ও বাবুল আপন ভাই। মূলত তাদের নেতৃত্বেই এই ছিনতাইকারী চক্রটি গড়ে উঠে। 
পুলিশ জানিয়েছে, রানা ও বাবলু। দুজনের বাড়ি চট্টগ্রামের রাউজানের আধারমানিক গ্রামে। তবে থাকে চট্টগ্রাম নগরের হালিশহরের আনন্দধারা আবাসিকের একটি ভাড়া বাসায়। এই দুই ভাই চাকরি বা ব্যবসা না করে নিজেরাই গড়ে তুলে একটি ভয়ঙ্কর ছিনতাইকারী দল। ওই দলে সদস্য হিসেবে নেওয়া হয় ঢাকা, নোয়াখালী, লক্ষীপুরসহ দেশের বিভিন্ন স্থানের লোকজন। রানা-বাবলু’র পরিকল্পনা ও নেতৃত্বে চক্রের অন্য সদস্যরা বিভিন্ন জেলা থেকে চট্টগ্রাম নগরে একত্রিত হতো এবং কিছু নি¤œমানের আবাসিক হোটেলে অবস্থান করতো। এরপর তারা একত্রিত হয়ে সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকিং সময়ে আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের টার্গেট করে ছিনতাই কাজে জড়িত থাকতো তারা।
অভিযানে নেতৃত্ব দেওয়া সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আরিফ হোসেন বলেন, ‘ছিনতাইকারীরা ঢাকা, নোয়াখালী, লক্ষীপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে এসে ডাকাতি ও ছিনতাই করে আসছে। তারা নগরের রাস্তা, বাসে ও সিএনজি অটোরিকশায় ছিনতাই করতো। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দেওয়ানহাট মোড়ের পোস্তার পাড় জামে মসজিদের সামনে থেকে ডাকাতি করার উদ্দেশ্যে দেশিয় অস্ত্রসহ অবস্থানের সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তারের পর রাতেই নগরের আকবরশাহ ও হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরও ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি স্টিলের টিপ ছোরা, ১৪টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল, একটি মানিব্যাগ ও নগদ ১৫ হাজার ৭০০ টাকা (ছিনতাইকৃত) উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।’
সাতজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat