×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-১২
  • ১২৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কামাল হোসেন(৫৩) নামের এক হাসপাতাল কর্মীর লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ । শুক্রবার রাত ৯ টার দিকে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়াশিকার আকন্দ পাড়া গ্রামের পরিত্যাক্ত বাড়ির ঘরের টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয় । কামাল হোসেন নরসিংদী জেলার রায়পুর থানার চরমথুরা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, কামাল হোসেন প্রায় ১৭-১৮ বছর আগে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এসে ভাড়াবাসায় থেকে প্রথমে ভাঙ্গুরি ব্যবসা করলেও গত কয়েক বছর ধরে তিনি সিরাজগঞ্জ রোডের সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে চাকরী করতেন এবং পরে পপুলার হাসপাতালে কর্মরত ছিলেন । সে গত কয়েক বছর যাবৎ হাটিকুমরুল গোলচত্বর এলাকার পাবনা মহাসড়কের পাশে চড়িয়া শিকার আকন্দ পাড়া গ্রামে একটি বাড়ি ক্রয় করে স্ত্রী-সন্তানদের নিয়ে স্থায়ী বসবাস করতেন । সে গত কয়েক মাস আগে বাড়িটি বিক্রি করেন এবং কয়েক সপ্তাহ আগে স্বপরিবারে এখান থেকে অন্যত্র চলে যায়। তবে বাড়ির নতুন মালিককে বাড়ি ও ঘর বুঝিয়া না দিয়ে কামাল হোসেন এখনও ওই বাড়িতেই মাঝে মধ্যে এসে রাতে থাকতেন।
শুক্রবার রাতে বাড়ির গেট খোলা দেখে বাড়ির নতুন মালিক ও গ্রামবাসী বাড়ির ভিতর ঢুকে টয়লেটের ভিতর কামালের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায় ।
চড়িয়া শিকার আকন্দ পাড়া গ্রামের মোঃ মিজানুর রহমান বিএসসি জানান কামাল হোসেন স্থানিও বেসরকারি সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল ও পরে পপুলার হাসপাতালে মার্কেটিং এ কর্মরত ছিলো । কিছুদিন আগে চাকরি ছেরে দিয়েছেন । যতদুর জানি দীর্ঘ দিন ধরে কামালের পারিবারিক গোলোযোগ চলছিলো । শুক্রবার রাত ৯ টার দিকে বাড়ির গেট খোলা দেখে বাড়ির নতুন মালিক ও গ্রামবাসী বাড়ির ভিতর ঢুকে টয়লেটে কামালের লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় । ঘটনা স্থলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শনিবার লাশটি ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat