×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-১৫
  • ৮৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটিতে ট্রাক চালকদের নেতৃত্বে চলমান বিক্ষোভ দমনে সোমবার জরুরি ক্ষমতা প্রয়োগ করেছেন।
এদিকে পুলিশ আগ্নেয়াস্ত্রসহ ১১ বিক্ষোভকারীকে আটক করেছে। 
শান্তিপূর্ণ সময়ে কানাডার ইতিহাসে জরুরি ক্ষমতা প্রয়োগের ঘটনা বিরল। এর আগে ১৯৭০ সালের অক্টোবরে  ট্রুডোর পিতা তৎকালীন প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুেডা জরুরি আইনের প্রয়োগ ঘটিয়েছিলেন। এবার দ্বিতীয় বারের মতো এ আইনের প্রয়োগ ঘটানো হয়েছে।
এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, অবরোধ ও দখলদারিত্ব অবসানে প্রাদেশিক ও আঞ্চলিক সক্ষমতা জোরদারে ফেডারেল সরকার জরুরি ক্ষমতা আইন প্রয়োগ করেছে। 
তিনি বলেন, এ সময়ে সেনা মোতায়েন করা হবে না। কিন্তু অবরোধের অবসান,বিক্ষোভকারীদের অর্থায়ন নিষিদ্ধ এবং তদের গ্রেফতারে কর্তৃপক্ষ আরো ক্ষমতা পাবে। 
ট্রুডো আরো বলেন, আমরা অবৈধ ও বিপদজনক কর্মকান্ড চালিয়ে যাওয়ার সুযোগ দিতে পারি না।   
সহিংসতার  হুমকি দীর্ঘায়িত হওয়ার মধ্যেই ফেডারেল পুলিশ বলছে, তারা রাইফেল, হ্যান্ডগান ও বেশকিছু গোলাবারুদসহ ১১ জনকে আটক করেছে। 
উল্লেখ্য, কোভিড- ১৯ মোকাবেলায় টিকাদান সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কানাডায় বেশকিছু দিন ধরে  ট্রাক চালকদের নেতৃত্বে ‘ফিডম কনভয়’ নামে বিক্ষোভ চলছে। এ বিক্ষোভে অচল হয়ে পড়েছে দেশটির রাজধানী অটোয়াসহ আরো কিছু এলাকা। এ প্রেক্ষিতে অন্টারিওতে সরকার জরুরি অবস্থা জারি করে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat