×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-১৫
  • ১০১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলী হাইকোর্টে খালাস চেয়ে আপিল করেছেন। সুপ্রিমকোর্টের আইনজীবী রানা দাশ গুপ্ত আজ সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, সোমবার ১৪ ফেব্রুয়ারি খালাস চেয়ে আপিল করা হয়েছে।
প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদন্ডাাদেশ অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) মামলার সকল নথি গত ৮ ফেব্রুয়ারি হাইকোর্টে পাঠানো হয় । ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারিক আদালতে মৃত্যুদন্ডাদেশ হলে মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য মামলার সব ধরনের কার্যক্রম হাইকোর্টে পাঠাতে হয়। এছাড়া আসামিরা আইনানুয়ায়ী আপিল করতে পারেন।
গত ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত দুইজনকে মৃত্যুদন্ড, ছয়জনকে যাবজ্জীবন ও সাতজনকে খালাস দিয়ে রায় দিয়েছিলেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাহারছড়া পুলিশ তদšত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক বরখা¯ত লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখা¯তকৃত ওসি প্রদীপ কুমার দাশ। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাহারছড়া পুলিশ তদšত কেন্দ্রের বরখা¯ত উপ-পরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত, সাগর দেব, রুবেল শর্মা, টেকনাফ থানায় পুলিশের করা মামলার সাক্ষী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন।
২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। সে ঘটনায় দায়েরকৃত মামলা বিচারিক আদালতে রায় শেষে এখন হাইকোর্টে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat