×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-১৭
  • ১০৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যশোর জেলার মণিরামপুরে বুধবার সন্ধ্যায় সড়ক দুূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত এবং একজন আহত হয়েছে।মৃতরা হচ্ছে- মণিরামপুর উপজেলার বাহিরঘরিয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রাসেল হোসেন (১৬) ও একই গ্রামের তবিবুর রহমানের ছেলে রনি হোসেন (১৭)। আহত একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে হৃদয় হোসেন (১৭)।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিকে তিন বন্ধু রাসেল হোসেন, রনি হোসেন এবং হৃদয় হোসেন মোটরসাইকেলে ঘুরতে বের হয়। রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মনিরামপুর-কালিবাড়ি সড়কের সাতগাতী বাজার এলাকায় সড়কে থেমে থাকা ইটবাহী ট্রলির পিছনে ধাক্কা লাগে মোটরসাইকেলের।এ সময় ঘটনাস্থলে রাসেল নিহত হয় এবং অপর দুই মোটরসাইকেল আরোহী রনি ও হৃদয় গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়। পরে হাসপাতালে আনার পর রনি মারা যায়।
এ ঘটনায় মনিরামপুর থানায় মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat