×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-১৭
  • ১০৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আজ বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের আরো উন্নয়ন ও বিকাশে বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। রাজধানীতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বিএএসআইএস)-এর বোর্ডরুমে এর কর্মকর্তাদের সাথে বৈঠককালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার চ্যাটারটন ডিকসন এ আগ্রহ প্রকাশ করেন।  
তিনি  বলেন, ‘আমরা আইসিটি খাতের উন্নয়নে মানব সম্পদ (এইচআর) স্বক্ষমতা বৃদ্ধি এবং বিজনেস-টু-বিজনেস ম্যাচমেকিং সেশন আয়োজন করতে আগ্রহী।’ তিনি এ ব্যাপারে যুক্তরাজ্য ও বাংলাদেশে রোড শো আয়োজনে এবং দু’দেশের আইসিটি খাতের মধ্যে যোগাযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন। হাই কমিশনার নিজ দেশের আইসিটি খাতের উন্নয়ন ও বিকাশে কাজ করতে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদেরও উৎসাহিত করতে চান।
বিএএসআইএস এর সভাপতি রাসেল টি. আহমেদ তার বক্তব্যদানকালে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আইসিটিকে বর্ষপণ্য হিসেবে’ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, চলতি বছর এই শিল্পের বার্ষিক ফ্ল্যাগশিপ আয়োজন বিএএসআইএস সফটএক্সপো ২০২২, ঢাকায় অনুষ্ঠিত হবে। সেখানে যুক্তরাজ্য সেমিনার, বি২বি ম্যাচমেকিং সেশন, টেক টক এবং এমন আরো কিছু অনুষ্ঠানে অংশ নিতে ও তাদের পণ্য প্রদর্শন করতে পারে।
ব্রিটিশ হাই কমিশনের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক ভারপ্রাপ্ত প্রধান খালিদ গাফফার, এর বাণিজ্য ও বিনিয়োগ কর্মকর্তা আবির বড়–য়া, বিএএসআইএস সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, সহ-সভাপতি (ফাইন্যান্স) ফাহিম আহমেদ ও এর অন্যান্য পরিচালকগণ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat