×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-১৯
  • ৮৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) জেলার নাঙ্গলকোটে ১০টি এতিম খানার শিক্ষার্থীদের মাঝে আজ সকাল সাড়ে ১০টায় উপজেলার রৌশন রফিক একাডেমিতে শীত বস্ত্র বিতরণ করেছেন রোটারী ক্লাব নাঙ্গলকোট।
রোটারী ক্লাব নাঙ্গলকোটের প্রেসিডেন্ট শাহাদাত হোসেন সুমন বলেন, কনকনে শীতে শিক্ষার্থীদের কষ্টের কথা চিন্তা করে শীতার্ত মানুষের জন্য উপহার স্বরূপ ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলরা দশটি এতিমখানার প্রায় ৪শ’ শিক্ষার্থীর মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সামাজের প্রতিটি মানুষকে তাদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও দরিদ্রদের প্রতি সহায়তার হাত বাড়াতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব নাঙ্গলকোটের প্রেসিডেন্ট শাহাদাত হোসেন সুমন, ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট এ্যাসিসটেন্ট ডিস্টিক্ট গভর্ণর আব্দুল হক, ক্লাব সাধারণ সম্পাদক বশিরুজ্জামান খান, ক্লাবের সাবেক এ্যাসিসটেন্ট ডিস্টিক্ট গভর্ণর এ আর কামরুল ইসলাম, সাবেক প্রেসিডেন্ট পৌর কাউন্সিলর শাহ খুরশিদ আলম মজুমদার, সাবেক প্রেসিডেন্ট আ.জ.ম রাসেল, ট্রেজারার সাইফুল ইসলাম, চাটার্ড সদস্য ফারহানা ইয়াসমিন, সদস্য এহতেশাম রুবেল, মুনছুর আহম্মেদ জীবন, মাওলানা ইউসুফ আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat