×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-২১
  • ১০১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের ঊল্লাপাড়ায় "আট আনার আলো ছড়িয়ে পড়ুক সবখান' এই স্লোগানকে সামনে রেখে একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চেতনার দিন, নব জাগরণের দিন। রক্ত দিয়ে মায়ের ভাষার অধিকার আদায়ের মর্মদ্ভুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত দিন। মার্তৃভাষার সন্মান অটুট রাখতে বাঙালি জাতির জীবনদান বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। বিরল আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ এ দিনটি আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপি পালিত হচ্ছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ (সাত) দিনব্যাপী দ্বাদশ গ্রন্থমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম।

প্রতি বছরের মতো এ বছরও ৭ (সাত) দিনব্যাপী গ্রন্থ মেলার আয়োজন করেছে উল্লাপাড়া উপজেলা প্রশাসন। এ গ্রন্থমেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, লাইব্রেরি ও ব্যক্তি উদ্যোগে ৪০ টি স্টল স্থান পেয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতিদিন মেলার মঞ্চে ধারাবাহিকভাবে সংগীত পরিবেশন করবেন।

উদ্বোধন অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ মনিরুজ্জামান পান্না, রীবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবিন্দু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat