×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-২৩
  • ৭১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

জনদুর্ভোগ কমাতে ও কর আদায় প্রক্রিয়া সহজতর করতে ২৮ মার্চের মধ্যে সবধরনের কর আদায় অনলাইন ভিত্তিক করার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। 
আজ গুলশান-২ নগরভবনে আয়োজিত রাজস্ব বিভাগের কর আদায়সহ সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
আতিকুল ইসলাম বলেন, ‘২৮ মার্চে পর নগদ টাকা গ্রহণ ব্যবস্থা থাকবে না। সব টাকা অনলাইনে জমা করতে হবে। জনদুর্ভোগ কম হলে মানুষ বেশি বেশি কর দিতেও আগ্রহী হবে।’
তিনি বলেন, ‘বিদেশে সবধরনের কর অনলাইনে আদায় করা হয় বলেই সবাই কর দিতে স্বাচ্ছন্দ বোধ করে। আমরা এই পরিবর্তনটা আনতে চাই।’
ইতোমধ্যে ডিএনসিসির বেশ কয়েকটি অঞ্চলে অনলাইন ভিত্তিক কর আদায় শুরু হয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, ‘অঞ্চলগুলোতে হেল্পডেস্ক গঠন করতে হবে। মানুষ যাতে কর দিতে এসে সহযোগিতা পায় তার জন্য হেল্পডেস্কের প্রয়োজন রয়েছে।’
এ সময় মেয়র ডিএনসিসির সকল নাগরিকদের ফোন নাম্বার, এনআইডি নাম্বার ও ই-মেইল নাম্বার সংশ্লিষ্ট অঞ্চলসমূহে প্রদানের জন্য অনুরোধ করেছেন।
সভায় ডিএনসিসির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat