×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-২৪
  • ৯৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ও আলেশামার্টের পর দালাল প্লাসের গ্রাহকদের পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন গ্রাহকের কাছে ১৭ লাখ ৭৪ হাজার টাকা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের প্রধান অতিরিক্ত সচিব এ এইচ এম সফিক্জ্জুামান বলেন, ‘আমরা ইতোমধ্যে কিউকম ও আলেশামার্ট গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু করেছি। আজ তৃতীয় প্রতিষ্ঠান হিসেবে দালাল প্লাসের ১০ গ্রাহককে ১৭ লাখ ৭৪ হাজার টাকা ফেরত দেওয়া হলো।’
তিনি জানান, পর্যায়ক্রমে দালাল প্লাসের অন্যান্য গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে।
উল্লেখ্য, এসএসএল পেমেন্ট গেটওয়েতে দালাল প্লাসের গ্রাহকদের ১ কোটি টাকা আটকে আছে। সেখান থেকে আজ ১০ গ্রাহককে টাকা ফেরত দেওয়া হলো।
অন্য যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের গ্রাহকদের টাকা পেমেন্ট গেটওয়েতে আটকে আছে সেসব প্রতিষ্ঠানের টাকা ফেরত দেওয়ার বিষয়ে সফিকুজ্জামান বলেন, ২৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বর্তমানে ১১৫টি মামলা রয়েছে। আমরা পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত দেওয়ার ব্যাপারটি মামলা থেকে আলাদা দেখতে চাই।
তিনি বলেন, কিউকম, আলেশামার্ট ও দালাল প্লাস যেভাবে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করছে, অন্যদের সেভাবে এগিয়ে আসার আহবান জানাই।
তিনি বলেন, পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দেওয়ার ব্যাপারে সরকারের সহযোগিতা কর্মসূচি ৩১ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে। এই সময়ের মধ্যে যেসব প্রতিষ্ঠান এই কর্মসূচিতে আসবে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন তিনি।
উল্লেখ্য, বর্তমানে ২৫টি ই-কমার্স প্রতিষ্ঠানের ৫’শ কোটি টাকা আটকে আছে এসএসএলসহ আরও কয়েকটি পেমেন্ট গেটওয়েতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat