×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-২৬
  • ৭২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে, পাশাপাশি বেড়েছে সুস্থতা। আজ মারা গেছেন ৮ জন। 
গতকালের চেয়ে আজ ৩ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ১১ জন। আজ ৮ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৫৯ জন। আগের ২৪ ঘন্টায় ২৫ হাজার ৬৬৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৪০৯ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৩৩ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৫ দশমিক ৪৮ শতাংশ। আজ তা কমে হয়েছে ৪ দশমিক ১৫ শতাংশ। 
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ১৯১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৪১ হাজার ৮১৬ জন। 
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১১ হাজার ৬১৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৫৭ জন। শনাক্তের হার ৩ দশমিক ৯৩ শতাংশ। গতকাল এই হার ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। গতকাল এই জেলায় ১ জন মারা গিয়েছিল।
আজ চট্টগ্রাম বিভাগে ৩ জন, ঢাকা ও রংপুর বিভাগে ২ জন করে এবং খুলনা বিভাগে ১ জন মারা গেছেন। তবে রাজশাহী, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। 
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৪৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪২৫ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৭২ শতাংশ। গতকাল এই হার ছিল ৯২ দশমিক ৩৮ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat