×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-২৭
  • ৫৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সারা বিশ্বের কাছে তুলে ধরার লক্ষে আগামীকাল ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশ (ভিএমবি) উদ্বোধন হতে যাচ্ছে।
জাতীয় জাদুঘরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে সন্ধ্যায় এই উদ্বোধনী অনুষ্ঠানটি  অনুষ্ঠিত হবে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আয়োজকরা বলেন, ভিএমবি এমন একটি প্লাটফরম যেখানে শৈল্পিকভাবে বাংলাদেশের ঐতিহ্যগত প্রাচীন সংস্কৃতি তুলে ধরা হবে।
তারা আরো বলেন, ‘আমরা আশাবাদী যে এই ফ্ল্যাগশিপ প্রকল্পটি গোটা বিশ্বের কাছে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
তারা বলেন, এই ভিএমবি স্কুল ও কলেজ শিক্ষার্থী, দেশী ও বিদেশী পর্যটক, শারীরিকভাবে অসমর্থ মানুষ বা যে কারো জন্যই অর্থ, সময় ও শ্রম ব্যয় না করে এই সাইটে ঢুকার একটি চমৎকার সুযোগ।
২০১৭ সালের মাঝামাঝিতেই এই ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশের কাজ শুরু হয়। এরমধ্যে, ভার্চুয়াল রিয়েলিটি হিসেবে ছয়টি ভিন্ন প্রচীন প্রতœতাত্ত্বিক স্থান এই ভিএমবি অ্যাপে যুক্ত হয়েছে।
যে কেউ ারৎঃঁধষসঁংবঁসনফ.পড়স ওয়েবসাইটটিতে ঢুকে এ্যাপটি ডাউনলোড করতে পারেন এবং একটি ভিআর হেডসেটের মাধ্যমে ভার্চুয়ালি এই ছয়টি স্থান সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে পারেন।
যে প্রতœতাত্ত্বিক স্থানগুলো এই অ্যাপটিতে রয়েছে, সেগুলো হচ্ছে- বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, চাঁপাইনওয়াবগঞ্জের ছোট সোনা মসজিদ, যশোরের ১১ শিব মন্দির, নারায়ণগঞ্জের পানাম নগর ও দিনাজপুরের কান্তজীউ মন্দির।
অনুষ্ঠানটিতে অন্যান্যের মাঝে উপস্থিত থাকবেন। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এসএম রুহুল আমিন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের  প্রতœতত্ত্ব বিভাগের প্রফেসর ড. শাহনেওয়াজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat