×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-২৮
  • ১০৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাদারীপুর শিবচর আঞ্চলিক সড়কের যাদুয়াচর এলাকায় আজ সকাল সাড়ে ৯টার দিকে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও দুজন। মৃতরা হলেন, শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর এলাকার এসকান ফরাজী মেয়ে জিয়াসমিন আক্তার (৩৫) ও তার ৮ বছর বয়সী মেয়ে মাহাফুজা আক্তার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে জিয়াসমিন তাঁর মেয়ে মাহাফুজাকে নিয়ে শিবচর শহরের যাওয়ার উদ্দেশ্যে বের হন। তাঁরা যাদুয়ারচর এলাকার থেকে ব্যাটারিচালিত একটি ভ্যানে ওঠেন। ভ্যানটি কিছু দূর যাওয়ার পরেই পেছন থেকে একটি ট্রাক ধাক্কায় দেয়। এ সময় ভ্যানের যাত্রী জিয়াসমিন ও তার মেয়ে মাহাফুজা ট্রাকের নিচে চাপা পড়ে। এছাড়া আহত হন আরো দুইুজন। এ সময় আহত সবাইকে গুরতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা-মেয়ে দুজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাক কিংবা অভিযুক্ত চালককে এখনো আটক করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat