×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-০১
  • ৭৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় হতাশা ছড়িয়ে বেড়ান। মিথ্যা কথা বলে দেশের মানুষর মাঝে বিভ্রান্তি ছড়িয়ে বেড়ান। 
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর শনির আখড়ায় শনি মন্দির সংলগ্ন মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ-এর কদমতলী থানাধীন দনিয়া ইউনিয়নের ৬০নং ওয়ার্ডের ইউনিট সমূহের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
বাহাউদ্দিন নাছিম বলেন, দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকুক মির্জা ফখরুল ইসলাম সেটা চান না। মিথ্যা বলা তার অভ্যাসে পরিণত হয়েছে। 
বিএনপি নাকি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে চিনে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন জাফরুল্লাহ চৌধুরীর সাথে নাকি বিএনপির কোনো সম্পর্ক নেই। কয়দিন পর তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকেও চিনবে না। 
তিনি বলেন, বিএনপি-জামাত দেশের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য লবিং করে দেশকে পুনরায় জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা চায় দেশকে তালেবানি রাষ্ট্র বানাতে। দেশে আইএস সৃষ্টি করতে। তাই তারা সব সময় মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে। তারা দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাতে চায়। তাদের মনের এ আশা কখনও পূরণ হবে না। আওয়ামী লীগের নেতা কর্মিরা কখনো দেশের ক্ষতি মেনে নিবে না। 
বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ চায় দেশের রাজনীতি শক্তিশালী হোক, দেশের উন্নয়ন হোক। জনগণের জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী  সব সময় কাজ করে যাচ্ছেন। আমরা সাহসী মানুষদের নিয়ে আওয়ামী লীগ গঠন করবো। তৃণমূলের আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দিবো। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে যোগ্য নেতৃত্ব দিয়ে জাতির পিতার সোনার বাংলা গড়বো। 
সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রধান বক্তা হিসেবে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। 
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল ও দিলীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি নাছির মিয়া, সাধারণ সম্পাদক মোবারক হোসেন  প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat