×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-০১
  • ৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নগরীর ব্যস্ততম অক্সিজেন মোড়কে হযরত গাউছুল আজম মাইজভান্ডারীর নামে নামকরণ করা হয়েছে।এদিকে, এ উদ্যোগের জন্য আজ মঙ্গলবার দুপুরে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র দপ্তরে মাইজভা-ার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীল আলহাজ শাহ সুফী ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী ও আঞ্জুমানে মোত্তাবেয়ীন গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সচিব আলহাজ ছৈয়দ মাহমুদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানান।
এ সময় প্যানেল মেয়র কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, আবুল হাসনাত মো. বেলাল, পুলক খাস্তগীর, মাইজভা-ারী মোত্তাবেয়ীন কমিটির সহ-সভাপতি এসএম জাকারিয়া, আকরাম হোসেন সবুজ, আবু তালেব বেলাল, মো. ইলিয়াছ, সুফী মাসুদ আকবর, মাঈনুল হোসেন সাগর, নূর ইসলাম সুজন, মো. ইকবাল মিয়া, নূরুল আবছার, রেজাউল করিম লিটন, এসএম মহিউদ্দিন, মো. ইমরান হোসেন ইমন, মঞ্জুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন ।
মেয়র বলেন, চট্টগ্রামের কীর্তিমান ব্যক্তি ও সাধকসহ যাঁরা চট্টগ্রামের জন্য অবদান রেখেছেন তাদের নামে নগরীর সড়ক, মোড় এবং গুরুত্বপূর্ণ স্থানের নামকরণ করতে উদ্যোগ গ্রহণ করেছি। এই উদ্যোগের ফলে আগামী প্রজন্ম চট্টগ্রামের কীর্তিমানদের ইতিহাস জানার ক্ষেত্র প্রস্তুত হবে। আমি এখন থেকে কীর্তিমানদের গৌরবগাথা সম্বলিত সংক্ষিপ্ত ইতিহাস সংযুক্ত করবো এবং এ ব্যাপারে নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat