×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-০২
  • ৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় স্বাধীনতার স্মৃতি রক্ষার্থে কালুরঘাট বেতার কেন্দ্রে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি শাজাহান খান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য রাজিউদ্দিন আহমেদ, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, এবং ওয়ারেসাত হোসেন বেলাল সভায় অংশগ্রহণ করেন।
সভায় বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নিমার্ণ, বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা সম্বলিত বুকলেট ছাপানো এবং দখলদারদের নিকট হতে উদ্ধারকৃত কাকরাইলস্থ ভূমিতে প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয়।
সভায় বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষে বিশেষায়িত হাসপাতালসমূহে মন্ত্রণালয়কে তদারকি করার জন্য সুপারিশ করা হয়।
সভায় মুক্তিযোদ্ধা সংসদের কাকরাইলস্থ জমিতে প্রকল্প গ্রহণের প্রয়োজনীয় কর্মপারিকল্পনা তৈরির জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat