×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-০৩
  • ৭০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলতি মার্চ মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা আসতে পারে।
তিনি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের বাসভবনে  সাংবাদিক  সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)’-এর  নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিয়ম সভায় এ তথ্য জানান।
এ সময় সভায় ইরাবের সভাপতি নিজামুল হক ও সাধারণ সম্পাদক শরীফুল আলম সুমনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১০ অক্টোবর থেকে এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়। আবেদনের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত ছিল।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নিম্ন মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজ মিলিয়ে প্রায় সাড়ে চার হাজারের বেশি আবেদন  জমা পড়েছে।  কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে প্রায় তিন হাজার ৯ শত মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য আবেদন করেছে। আবেদনকৃত মোট সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির  অপেক্ষায় রয়েছেন।
ইতোমধ্যে আবেদনপত্রগুলো যাচাই-বাছাইয়ের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। সংশ্লিষ্টরা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো অবস্থান ও জমির কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেছে।  বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে আবেদনকৃত প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা, ফলাফল ও স্বীকৃতি নবায়নের কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat